শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে চার কয়লা আমদানিকারককে জরিমানা

যশোর প্রতিনিধি: [২] অভয়নগরে চার কয়লা আমদানীকারক প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম এ জরিমানা করেন।

[৩] আদালত সূত্র জানান, প্রায় এক মাস পূর্বে উপজেলার আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, মহাসড়ক ও রেললাইনের পাশে স্তুপ করা কয়লা অপসারণের নির্দেশ দিয়েছিলেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। বেধে দেওয়া সময়ের মধ্যে কয়লার স্তুপ অপসারণ না করায় ১৯৯৫সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর (ক) ১৫ ধারা লংঘনের দায়ে কয়লা আমদানীকারক মেসার্স মাহাবুব ব্রাদার্সকে ২৫ হাজার, মেসার্স উত্তরা ট্রেডার্সকে ২৫ হাজার, নোয়াপাড়া ট্রেডার্সকে ৩৫ হাজার এবং মেসার্স শেখ ব্রাদার্সকে ৩৫ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] বিচারক ওই চার প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, মহাসড়ক ও রেললাইন সংলগ্ন সকল কয়লার স্তুপ আগামী ২৫ মার্চের মধ্যে অপসারণের নির্দেশ দেন। অন্যথায় ২৭ মার্চ থেকে ওইসব কয়লা নিলামের মাধ্যমে অপসারণ করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।

[৫] ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেইন সাগর, সহকারী কমিশনার (ভূমি) অফিসের আব্দুন সালাম, অভয়নগর থানা পুলিশ সহ এলাকাবাসী। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ