শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামরাঙ্গীরচরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোস্তাফিজুর রহমান : [২] বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোল্লা সল্টের ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

[৩] নিহতরা হলেন- আরোহী সাজ্জাদ হোসেন (২৪), মোটরসাইকেল চালক আমির হোসেন রাজা (২৫)।

[৪] ঘটনাস্থলেই আমির হোসেন রাজা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত সাজ্জাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ২টায় মৃত ঘোষণা করেন।

[৫] নিহত সাজ্জাদের দুলাভাই নাসিম হোসেন জানান, দুই বন্ধু লালবাগ থেকে বাসায় ফেরার পথে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সাজ্জাদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] পরবর্তীতে কামরাঙ্গীরচর থানা পুলিশ রাজার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

[৭] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে ।

[৮] নিহত সাজ্জাদ হোসেন কামরাঙ্গীরচর থানা সংলগ্নএলাকার স্থায়ী বাসিন্দা মৃত সাবের হোসেনের ছেলে। পেশায় তিনি প্রিন্টিং ও মাস্ক ব্যবসায়ী ছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ছিলো তৃতীয়।

[৯] মৃত আমির হোসেন রাজা কামরাঙ্গীরচরের বিহারি জমশেরের ছেলে‌। তিনি পেশায় মাস্ক ব্যবসায়ী ছিলেন।

  • সর্বশেষ