শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আকস্মিকভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি : নির্বাহী হাকিমের বাজার মনিটরিং

স্বপন দেব, মৌলভীবাজার: [২] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের হাট-বাজারে মানুষজনের উপস্থিতি কমে গেছে। করোনা ভাইরাসকে অজুহাত করে বৃহস্পতিবার সকাল থেকে আকস্মিক কমলগঞ্জের শমশেরনগর, ভানুগাছসহ বিভিন্ন হাট-বাজারে ক্রেতাদের পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার হিড়িক শুরু হয়। ক্রেতাদের হিড়িক দেখে বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা থেকে ৭০/৮০ টাকা দরে বিক্রি হয়। বৃহস্পতিবার সকালে ক্রেতারা ঈদের বাজারের মত পেঁয়াজ, চাল, রসুন, চিনি,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেছেন।
[৩]শমশেরনগরের ক্রেতা আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে বলেন, বুধবার রাত সাড়ে ৮টা থেকে হঠাৎ করে বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়ে যায়। ক্রেতারা সবাই পেঁয়াজ, রসুন, ডাল,তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেন মোদী দোকানের বাহিরে দীর্ঘ সময় অপেক্ষা করে। গত বুধবার রাত পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪৫ টাকা দরে বিক্রি হলেও ক্রেতাদের হিড়িক দেখে দোকানীরা ৭০/৮০ টাকা দরে বিক্রি করেন। এ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বাজার মনিটরিং শুরু করেন।
[৪]ভানুগাছ ও শমশেরনগর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মোদী দোকানী এ প্রতিনিধিকে বলেন, বুধবার রাতে শ্রীমঙ্গলের আড়ৎ থেকে জেনেছেন পেঁয়াজের দাম বেড়ে গেছে। আড়তে আগের দামে পেঁয়াজ পাওয়া যাবে না। আর এ খবর ক্রেতারা জেনে রাতেই অতিরিক্তহারে পেঁয়াজ কিনতে এসেছিলেন। তখন পেঁয়াজের দাম কিছুটা বেশী নেওয়া হয়েছে মাত্র। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সামান্য বেড়েছে। সকালে নির্বাহী হাকিমের বাজার মনিটরিং সম্পর্কে মোদী দোকানীরা বলেন, তিনি এসে দোকানীদের সতর্ক করে দিয়ে বলেছেন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ উপজেলা সকহারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, দাম বৃদ্ধির খবর পেয়ে তিনি শমশেরনগর, ভানুগাছ বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেছেন। তিনি বলেন, শ্রীমঙ্গল আড়তে কিছুটা দাম বাড়ায় কমলগঞ্জের হাট বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে বলে মোদী দোকানীরা জানিয়েছেন। তবে তিনি মোদী দোকানীদের কড়াভাবে সতর্ক করে দিয়ে বলেছেন মূল্য তালিকা টানানোর জন্য। তিনি আরো বলেন, বাজার মনিটরিং অব্যাহত থাকবে ইচ্ছেকৃতভাবে দাম বাড়ালে দোকানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়