শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের উচিত অবিলম্বে সব অফিস মার্কেট, যানবাহন বন্ধ করে দেওয়া

আকতার বানু আলপনা

এক অভদ্রলোকের দুই বউ। সে সবার কাছে এটা দাবি করে বেড়ায় যে, সে তার দুই বউকেই সমান ভালোবাসে। একদিন বাজারে গিয়ে তার এক বন্ধুর সঙ্গে দেখা। সেই অভদ্রলোক যথারীতি তার দুই হাতে ধরা দুই বাজারের ব্যাগ দেখিয়ে বন্ধুকে বললো, ‘এই দ্যাখ, দুই বউয়ের জন্য একই বাজার দুই ব্যাগে করে নিয়ে যাচ্ছি। দুই বউকে সমান ভালো না বাসলে এ রকম করতাম’? শুনে বন্ধুটি বললো, ‘দোস্ত, দুই বউকে সমান ভালোবাসলে তো তুমি পরের বিয়েটা করতেই না। দ্বিতীয় বউকে বেশি ভালোবেসেছো বলেই না প্রথম বউকে কষ্ট দিয়ে দ্বিতীয় বিয়ে করেছো। তুমি কাজটা অন্যায় করেছো বলেই এখন বাজার করে দিয়ে নিজেকে সান্ত¡না দিচ্ছো যে, তুমি দুজনকেই সমান ভালোবাসো। আসলে যে বাসনা সেটা তুমিও জানো, তোমার বউ-বাচ্চারাও জানে। আর আমরাও জানি’।
মর‌্যাল অফ দ্য স্টোরি : আপনি যা বলেন বা যা বিশ্বাস করেন, অন্যরাও সেটা বিশ্বাস করে এ রকম ভাববেন না। কারণ আপনার অপরাধের কথা আপনি স্বীকার না করলেও লোকে সেটা ঠিকই জানে। দেশে করোনাভাইরাসের রোগী নেই, সরকারের এই কথা জনগণ কখনোই বিশ্বাস করেনি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে এ রকম ভয়াবহ একটি তথ্য গোপন করে এ দেশের জনগণের কাছে অপরাধ করেছে। তারা স্বীকার না করলেও তাদের এই অপরাধের কথা জনগণ ঠিকই জানে। এখন সরকারের উচিত অবিলম্বে সব অফিস, মার্কেট, যানবাহনÑ সব বন্ধ করে দেওয়া। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়