শিরোনাম
◈ পর্যটনের ছোঁয়ায় বদলে যাচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি জনপদের অর্থনীতি ◈ কুয়েতে প্রবাসীদের কোটি টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ ◈ ইরান সংঘাতে দ্রুত ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্যানিটাইজার হিসেবে রাম না ভদকা ভালো, ভারতের মদের দোকানগুলোতে ক্রেতাদের জিজ্ঞাসা

সাইফুর রহমান : [২] প্রাণঘাতি কোভিড-১৯ সংক্রমণ এড়াতে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু বেশিরভাগ ফার্মেসিতেই গিয়ে শুনতে হয় একই কথা, ‘স্টক শেষ’। এর জেরে আতঙ্কিত মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন এসব মদের দোকানে। বিজনেস ইনসাইডার,উইফোরাম, আনন্দবাজার

[৩] মদ্যপানে যারা একেবারেই অভ্যস্ত নন কিংবা জীবনে ভুলেও পানশালায় পা বাড়ান নি, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে সেদিকে পা বাড়াচ্ছেন। কথায় আছে, বিপদের দিনে লজ্জা, ঘেন্না ভয়, এ তিনটি থাকতে নেই।

[৪] প্রথম দিকে একরকম ভ্যাবাচ্যাকা খেয়েছিলেন বারের কর্মীরা। এখন অনেকটা অভ্যস্ত হয়ে বিনয়ের সঙ্গে জানাচ্ছেন, এটা স্যানিটাইজারের দোকান নয়। ক্রেতারাও নাছোড়বান্দা, আহা তবে হাত ধোয়ার মদটাই দিন।

[৫] মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ির একটি বারে এক প্রবীণের প্রশ্ন শুনে চমকে যান একজন বারকর্মী। ওই ব্যক্তি ভনিতা না করেই জানতে চেয়েছেন, আচ্ছা ভাই, হাত ধোয়ার জন্য কোন মদটা ভালো হবে, রাম নাকি ভদকা ?

[৬] পিঙ্কু ঘোষ নামে এক বারকর্মী জানান, এমন ঘটনা এখন নিয়মিতই ঘটছে। কেউ কেউ আবার বোতলের গায়ে লেবেল দেখে ক্ষেপে গিয়ে জানতে চাইছেন, কী ব্যাপার! ৬০ শতাংশের বদলে মাত্র ৪০ শতাংশ অ্যালকোহল কেনো?

  • সর্বশেষ
  • জনপ্রিয়