শিরোনাম
◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন ◈ চাপ নয়, বিমান বহর বাড়াতেই বোয়িং কেনার সিদ্ধান্ত: হুমায়ুন কবির ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ◈ ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী মোদি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই বৈঠক ◈ স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ◈ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ◈ এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী ◈ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ৫ জনের ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৩১ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাস: রাজশাহীতে সরকারি নির্দেশ অমান্য করে স্কুলে বার্ষিক ভোজন

মুসবা তিন্নি :[২] করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধে সরকারি নির্দেশ অমান্য করে বার্ষিক ভোজনের আয়োজন করায় প্রধান শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত হলেন- রাজশাহীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিক।

[৩]আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর একটার দিকে শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী শাখা) মো. আব্দুল মালেক। এসময় তিনি বার্ষিক ভোজন বন্ধ করে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন।

[৪]সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ষিক ভোজন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে চান্দুয়া দিয়ে ঘেরা হয়। এছাড়া স্কুলের ভেতরে চলছে রান্নার কাজ। শিক্ষার্থীরা মাঠে হইহুল্লর করছে।

[৫]শিমলা নামের এক শিক্ষার্থী জানায়, ‘বার্ষিক ভোজনের জন্য তাদের থেকে সাড়ে ৩০০ করে চাঁদা নেয়া হয়েছি ভর্তির সময়। তার অংশ হিসেবে এই আয়োজন।’

[৬]করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তার পরেও আপনারা কেনো স্কুলে এসেছেন, এমন কথার উত্তরে আরো কয়েকজন শিক্ষার্থীরা বলেন, ক্লাসে অন্য স্যাররা (শিক্ষক) বলে পিকনিকে (বার্ষিক ভোজন) আসতে। তাই আমরা এসেছি।

[৭]সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী শাখা) মো. আব্দুল মালেক বলেন, প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিককে ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।

  • সর্বশেষ