শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে করোনায় মৃত ব্যক্তির লাশ যা করা হবে

নিউজ ডেস্ক : [২] বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নয়া দিগন্ত

[৩] প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৭০-এর অধিক বয়সের ওই রোগী বুধবার মৃত্যুবরণ করেন।

[৪] মৃত ব্যক্তি সম্পর্কে তিনি আরো জানান, ওই ব্যক্তি কিডনি, হার্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। গতকাল তার সম্পর্কেই বলা হয়েছিল যে, একজনের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া ওই ব্যক্তি বিদেশফেরত আক্রান্ত একজনের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
[৫] মারা যাওয়া ওই ব্যক্তির লাশ এখন কী করা হবে এমন এক প্রশ্নের জবাবে আইইডিসিআর পরিচালক জানান, তাকে কবরস্থ করা হবে।

[৬] সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। নতুন আক্রান্ত ব্যক্তিদের তিনজন বিদেশ থেকে ফেরত আসা এবং একজন তাদের একজনের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। তিনি একজন নারী। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়