শিরোনাম
◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রতিবন্ধীদের বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মুসবা তিন্নি: [২] রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগের অভিযোগ উঠেছে। এনিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাহেববাজর জিরোপয়েন্ট এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৫ মার্চ দুপুরে রাজশাহী নগরীর পঞ্চবটির আহম্মদপুর এলাকার বিদ্যালয়টিকে ঘিরে বিক্ষোভ করে এলাকাবাসী।

[৩] জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের এক তারিখে বিভিন্ন পদে ১৩জন নেওয়া হবে এমন নিয়োগ প্রকাশ করা হয়েছি। এর প্রেক্ষিতে গত শনিবার বিদ্যালয়টিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করে নিয়োগ কমিটি। এতে ১২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ফলাফল দেখার পর প্রতিবন্ধী ও অন্যান্য প্রার্থী এবং এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুন নাহার আভা বলেন, নিয়োগে কোন অনিয়ম হয়নি। বিষয়গুলো মিথ্যা ও ভিত্তিহীন

  • সর্বশেষ