শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাজহারুল শিপলু, মির্জাপুর প্রতিনিধি :[২] টাঙ্গাইলের মির্জাপুরে ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসমি উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মজিবর রহমানের ছেলে নোয়াব আলী (৪০)। সোমবার (১৬ মার্চ) সন্ধায় উপজেলার বাশঁতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

[৩] পুলিশের উপ-পরিদর্শক মো.মিজানুর রহমান বলেন, নোয়াব আলী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আমেনা ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিলো তার। সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা ঋাণ নিয়ে গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকা চলে যায়।

[৪] এরপর ২০১৮ ও ১৯ সালে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়। এর মধ্যে মামলা নং- ১২১৮/১৮ তে তার ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ৫ মাসের জেল, ৯৯৭/১৮তে হয় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ও ৭ মাসের জেল, ১৯১৯/১৮ তে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও ৪ মাসের জেল, ৮৮৭/১৮ তে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেয় আদালত। এছাড়াও বাকি ৫ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন।

[৫] এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ওয়ারেন্টভুক্ত নোয়াব আলীকে ১৮ মার্চ টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ