শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টাইনে রাখতে লিগ্যাল নোটিশ

এস এম নূর মোহাম্মদ: [২] অন্যদেশ থেকে বাংলাদেশে আগতদের সংশ্লিষ্ট বন্ধর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

[৩] একইসঙ্গে, আদালতের আগামী দিনের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে এনে এখনই কার্যকর করতে বলা হয়েছে নোটিশে। আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বরাবর এ নোটিশ পাঠানো হয়।

[৪] ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এ নিয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

[৫] ব্যারিস্টার পল্লব বলেন, অনেক যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরইমধ্যে তাদের কারণে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছে।আর বিষয়টি প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই এখনই জরুরিভাবে সকল বন্দরে পদক্ষেপ না নিলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা পরিস্থিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়