শিরোনাম
◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারি করোনাভাইরাস : যুদ্ধ ঘোষণা ফ্রান্সের

ডেস্ক রিপোর্ট : [২] চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া ‘করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধরত’ ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। করোনাভাইরাসের কারণে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করে এমন বিবৃতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

[৩] আজ মঙ্গলবার দুপুর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা কার্যকর হবে বলে সংবাদ প্রকাশ করেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

[৪]  জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে ফ্রান্সে করোনাভাইরাস মহামারি রূপ ধারণ করেছে। এতে আমাদের স্বাস্থ্য খাতে বিপর্যয় দেখা দিয়েছে। আমরা এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে রয়েছি এবং এজন্য আমাদের সাধারণ সংহতি প্রয়োজন।’

[৫] করোনাভাইরাসের কারণে ফ্রান্সে নাগরিকদের চলাচল আরও সীমিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে আগামী ১৫ দিনের জন্য চিকিৎসা সেবা ও খাদ্য সংগ্রহ ছাড়া বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে। কেউ যদি এই আইন অমান্য করে তবে দেশের আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

[৬] করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সাত নম্বরে রয়েছে ফ্রান্স। আর তালিকার শীর্ষে থাকা চীনে এই মহামারির প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। ফ্রান্সে মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

[৭] সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, আজ মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭ হাজার ১৭৪ জন যার অধিকাংশই চীনের নাগরিক। এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭২৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়