শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা চ্যালেঞ্জ : বিমানে টয়লেটের কমোড চাটলেন টিকটক তারকা ! ভিডিও

ডেস্ক রিপোর্ট : ‘করোনাভাইরাস চ্যালেঞ্জে’ বিমানের টয়লেটের কমোড চেটে সমালোচনার শিকার হচ্ছেন মার্কিন এক টিকটক তারকা। আভা লুইস নামে ২২ বছর বয়সী ওই মার্কিন টিকটক তারকা মিয়ামির বাসিন্দা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, আভা লুইস ‘করোনাভাইরাস চ্যালেঞ্জে’ অংশ নিতে গিয়ে বিমানের টয়লেটের কমোড চেটেছেন। গত শনিবার টিকটকে তিনি এ ঘটনার ভিডিও ছড়িয়ে দেন। এরপর এটি তিনি তার টু্ইটার অ্যাকাউন্টেও পোস্ট করেন।

টুইটারে ভিডিওটির ক্যাপশনে আভা লুইস লিখেছেন, ‘দয়া করে এ ভিডিওটি রি-টুইট করুন যাতে সবাই বুঝতে পারে বিমানে কীভাবে স্বাস্থ্য সচেতন হতে হয়।’

এরপর থেকেই অনলাইনে প্রচুর সমালোচনার শিকার হচ্ছেন এই টিকটক তারকা। আভা লুইসের এ ভিডিওটি টুইটারে দেখা হয়েছে প্রায় তিন লাখ বার। তবে ভিডিওটি নিয়ে প্রচুর সমালোচনা হলেও তাকে কোনো রকম বিব্রত দেখা যায়নি। বরং তিনি বলেছেন, এটি একটি ‘সামাজিক পরীক্ষা’ ছিল।

টুইটারে একজন তাকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘তার পিতামাতা নিশ্চয় খুব গর্বিত হচ্ছেন।’

মরণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি বিশ্বব্যাপী সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ ভাইরাসে সারা বিশ্বে ১ লাখ ৭০ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৬০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫২ জন।

  • সর্বশেষ