শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা কেড়ে নিল স্প্যানিশ ফুটবল কোচের প্রাণ

মাজহারুল ইসলাম : [২] মাত্র ২১ বছর বয়সেই বিদায় নিলেন প্রতিভাবান কোচ ফ্রানসিস্কো গার্সিয়া। অথচ কোচ হয়েই একদিন বিশ্ব জয়ের ইচ্ছে ছিলো তার। কিন্তু তার আগেই করোনাভাইরাস কেড়ে নিলো তার প্রাণ। দ্যা ডেইলি স্টার

[৩] করোনাভাইরাসের কারণে এর মধ্যেই স্থগিত হয়ে গেছে বিশ্বের প্রায় সব ধরণের খেলাধুলা। বেশ কয়েকজন খেলোয়াড় আক্রান্ত হলেও এতোদিন কোন মৃত্যু সংবাদ ছিলো না। এই প্রথম ফুটবল সংশ্লিষ্ট একজনের করোনাভাইরাসে মৃত্যু হলো।

[৪] জানা যায়, মাত্র ৭ বছর বয়সে কোচিংয়ের সঙ্গে যুক্ত হন গার্সিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মালাগার অ্যাতলেতিকো পোর্তাদা আলতার কোচ হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে যোগ দেয়ার পর থেকেই তিনি ক্লাবটির জুনিয়র দল পরিচালনা করতেন।

[৫] ক’দিন আগেই করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন গার্সিয়া। হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায়, করোনার সঙ্গে দুরারোগ্য লিউকেমিয়া রোগেও আক্রান্ত তিনি। বয়স কম হওয়ার সবাই ধরে নিয়েছিলেন লড়াই করে টিকে যাবেন গার্সিয়া। কিন্তু তিনি লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ায় করোনার সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি।

[৬] ক্লাবটির সভাপতি পেপ বুয়েনো বলেছেন, গার্সিয়া অসাধারণ মানুষ এবং অত্যন্ত প্রতিভাবান কোচ ছিলেন। আমরা স্তম্ভিত। ৭টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলা হয়, তার অবস্থা স্থিতিশীল। এর ১ঘণ্টা পরই মৃত্যুর সংবাদ আমরা বিশ্বাস করতে পারছি না।

[৭] মালাগা অঞ্চলে মৃতদের মধ্যে গার্সিয়া হলেন পঞ্চম ব্যক্তি। সবমিলিয়ে স্পেনে এখন পর্যন্ত মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন ৯৪২৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়