শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) ‘অনৈতিক কাজে জড়িত’ থাকায় যুব মহিলা লীগের ৩ নেত্রীকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট : (২) অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দিনাজপুরের যুব মহিলা লীগের তিন নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার তাদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা। বহিষ্কৃতরা হলেন, দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকি, বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবা।

(৩) ছবি সিনহা বলেন, তাদের বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কাজের অভিযোগ রয়েছে।তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।এমন অভিযোগ নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে আনলে কেন্দ্রের নির্দেশে ১৫ মার্চ তাদের বহিষ্কার করা হয়েছে।

(৪)এদিকে, সোমবার বিকেলে দিনাজপুর প্রেস ক্লাবে বহিষ্কৃত বাবলী আক্তার পিংকি এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে বলেন, তিনি গত বছরের ৮ অক্টোবর ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নেন। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাবলী আক্তার পিংকি বলেন, এতদিন পর বহিষ্কারের ঘটনাটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। তবে অপর দুই নেত্রীর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সূত্র- দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়