শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকের আল কায়েম সেনা ঘাঁটিসহ আরো দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি ইরানের সমর্থিত কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর বেশ কয়েকটি রকেট হামলার ঘটনার পরই ইরাক থেকে এসব সেনা ঘাঁটি গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলো মার্কিন সরকার। সিরিয়া সীমান্তবর্তী আটটি সেনা ঘাঁটির মধ্যে তিনটি ঘাঁটি গুটিয়ে ইরাকের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।এই সপ্তাহে আল কায়েম সেনা ঘাঁটিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ইরাকি সেনাবাহিনীর কাছে ঘাঁটিটি হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র।বিবিসি

[৩] ২০১৪ সালে ইরাকের আল কায়েম এলাকাটি দখল করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এরপর থেকেই সেখানে মার্কিন বাহিনী এবং ইরাকি সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে। ২০১৭ সালে আল কায়েম এলাকা দখল করে ইরাকি সেনাবাহিনী।

[৪] গত বছরের ২৭ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনায় এক ইরাকি সেনা এবং একজন মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

[৫] এছাড়া বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলায়মানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।এরপর থেকেই মার্কিন সেনা ঘাঁটিতে আরও বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়