শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পর্শ এড়াতে কোমরে বিশাল বেড়ি পরে রোমের রাস্তায় ঘুরছেন এক প্রবীণ (ভিডিও)

সাইফুর রহমান : [২] সাংবাদিকদের প্রশ্নেন জবাবে ওই প্রৌঢ় জানান, পথচলতি মানুষ যেনো তার ধারেকাছে ঘেঁষতে না পারে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এনডিটিভি, নিউইয়র্কপোষ্ট, নিউজ১৮

[৩] ইনডেপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ আতঙ্কে অবরুদ্ধ রোম শহরে কমলা রঙের কাপবোর্ডের বেড়ি কোমরে পরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি। তার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ২১ হাজারের বেশি ভিউ পেয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই উৎসাহ দেয়ার পাশাপাশি টিপ্পনিও কেটেছেন কেউ কেউ।

[৪] কোভিড-১৯ সংক্রমণে চীনের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে ইতোমধ্যে অন্তত ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়ে এক হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছেন। নিজের মতো করে সুরক্ষা কবচ বানিয়ে গৃহবন্দি হয়ে আছেন দেশটির জনসাধারণ।

[৫] সংক্রমণ এড়াতে যতোটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নাগরিকদের একে অন্যের কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে।

  • সর্বশেষ