শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালেই মেট্রোরেল উদ্বোধন হবে বলে, বললেন পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন : [২] পরিকল্পনামন্ত্রী বলেন, জাইকা ঋণে বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পগুলো ২০২৮ সালে সম্পন্ন হবে। বর্তমানে জাইকা ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পের অবস্থা ভালো। করোনাভাইরাস এখনও বাংলাদেশের প্রকল্পগুলোতে আঘাত হানেনি।

[৩] এক প্রশ্নে মন্ত্রী বলেন, করোনা আমাদের চলমান প্রকল্পে নেতিবাচক প্রভাব ফেলছে এটা অস্বীকার করলে চলবে না। কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু প্রকল্পেও সমস্যা করছে। তবে বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় আমাদের ক্ষতি কম হচ্ছে।

[৪] আরেক প্রশ্নে তিনি বলেন, আমাদের এখন প্রধান কাজ সুরক্ষা দেয়া। সরকারের ৯৫ শতাংশ মনোনিবেশ এখন করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করা। বর্তমানে চীন দ্বিগুণহারে কাজ করছে। করোনা ভাইরাস চলে গেলে আমাদেরও দ্বিগুণ হারে দেশের জন্য কাজ করতে হবে।

[৫] সোমবার বিকেলে শেরেবাংলা নগরের পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান হিতোশি হিরাতা এ কথা বলেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়