শিরোনাম
◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নির্বাচন, জনশূন্য বিতর্কে করোনার ছায়া, বিজয়ী বার্নি স্যান্ডার্স

আসিফুজ্জামান পৃথিল : [২] ওয়াশিংটনে ডেমোক্রেট পার্টির এই বিতর্কে একসময় প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস রোধে কে বেশি সচেতন? বার্নি স্যান্ডার্স না জো বাইডেন? স্যান্ডার্স বলেন তিনি অজস্রবার সাবান-পানি দিয়ে হাত ধোন। আর বাইডেন জানান, তিনি কতোবার হাত ধোন তা ইশ্বর ছাড়া আর কেউ জানেন না। সিএনএন, বিবিসি

[৩] ভাইরাস ঠেকাতে দুই মনোনয়ন প্রত্যাসীর পোডিয়াম ৬ ফুট দূরে দূরে স্থাপন করা হয়। দুজনেই বলেছেন, বৈশ্বিক সচেতনতা সৃষ্টিতে এটি করা হয়েছে। তারা এমনকি হাতও মেলাননি। কনুই মিলিয়েছেন।

[৪] এই প্রথম প্রাইমারির দুই ফাইনালিস্ট বিতর্কে মুখোমুখি হলেন। ডেলিগেট ভোটের হিসেব বলছে, প্রতিযোগীতা প্রায় শেষের পথে। যেখানে পরিস্কার ব্যবধানে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন।

[৫] মঙ্গলবার ৩টি রাজ্যে প্রাইমারির ভোট অনুষ্ঠিত হবে। এরপরেই নিশ্চিত হয়ে যাবে কে পাচ্ছেন ডেমোক্রেট পার্টির মনোনয়ন।

[৬] বাইডেনের স্যোশাল সিকিউরিটি ও দেউলিয়া নীতির তীব্র সমালোচনা করেন স্যান্ডার্স। যার বেশিরভাগেরই জবাব দিতে পারেননি বাইডেন।

  • সর্বশেষ