শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে পালরদী নদ থেকে শিশুর লাশ উদ্ধার

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ [২] মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম রমজান ব্যাপারী (৬)। সে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকার বিল্লাল ব্যাপারীর ছেলে। গত শনিবার রাতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকার পালরদী নদী থেকে ওই শিশুটির মরহেদ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশেই একটি খোলা মাঠে রমজান তার বন্ধুদের সাথে খেলা করছিল। সন্ধ্যার আগে সবাই বাড়ি চলে গেলে রমজান একা একা নদীতে হাত-পা ধুতে নামে। পড়ে পা পিছলে রমজান পালরদী নদীর তলদেশে চলে যায়। রমজান বাড়িতে না ফিরলে তার স্বাজনরা তাকে খুঁজতে বের হয়। পরে স্বজনরা নদীতে ভাসমান অবস্থায় রমজানের লাশটি উদ্ধার করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি। পরে ওই নদীতেই তার লাশ ভেসে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়