শিরোনাম
◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় গোমতীনদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ [২] জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গোমতী নদীর ভেতর থেকে বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার সন্ধ্যায় বুড়িচং থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

[৩] স্থানীয়রা জানান, কুমিল্লা বুড়িচংয়ের গোবিন্দপুর বাজারের পাশ গোমতী নদীর ভেতর চরে একটি খেলার মাঠ রয়েছে। আজ রবিবার বিকেলে স্থানীয় তরুনরা খেলার সময় পঁচা দূর্গন্ধ নাকে লাগে। পরে দূগর্ন্ধের উৎস খোঁজ করতে গিয়ে একটি বস্তা দেখতে পায়। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাাবন্দি লাশটি উদ্ধার করে।

[৪] গত দুই দিন আগে উপজেলার পশ্চিমশিংহ দক্ষিণ পাড়া এলাকার মনির হোসেনের ছেলে অটো চালক নাজমুল তার অটোরিকসাটিসহ নিখোঁজ হয়।

তাই স্থানীয়রা ধারনা করছেন বস্তাবন্দি লাশটি উপজেলার পশ্চিমশিং দক্ষিণ পাড়া এলাকার মনির হোসেনের ছেলে অটো চালক নাজমুলের।
এদিকে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো:মোজাম্মেল হক (পিপিএম) জানান, আমরা বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছি। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মনে হচ্ছে জবাই করে হত্যা করা হয়েছে । তবে এ মুহূর্তে নিশ্চিত করে লাশের পরিচয় বলতে পারছি না।

  • সর্বশেষ