শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসের ১৫ দিনে ৩৫ থেকে ৪০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বেবিচক, জানিয়েছেন চেয়ারম্যান মফিদুর রহমান

লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান আরো জানান, এই হিসেবে প্রতিদিন বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে দেশ। যদিও লাভ ক্ষতির হিসেব করা এই মুহুর্তে ঠিক নয়। তবে কিছুটা হিসেব তো করতেই হয়। কারণ বেবিচক নিজস্ব উপার্জনে চলে।
[৩] এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, এতে কিছুটা ক্ষতির মুখেও পরতে হবে বেবিচককে। তবে এই ক্ষতির সম্মুক্ষিণ শুধু বাংলাদেশই নয়, পুরো পৃথিবীর অন্যান্য দেশও হচ্ছে।
[৪] বেবিচক চেয়ারম্যান বলেন, এখন কিভাবে এই ইমার্জেন্সিটা আমরা হ্যান্ডেল করবো তা দেখতে হবে। রাজস্ব নিয়ে এই মুহুর্তে আমরা মোটেও চিন্তা করছি না।
[৫] বেবিচক চেয়ারম্যান বলেন, প্রতিদিন আমাদের ১২৬টি ফ্লাইট আসা যাওয়া করতো। সেখানে এখন দিনে ফ্লাইট আসে ৩৮টি। সেই হিসেবে আসা যাওয়া করেছে ৭৬টি ফ্লাইট। প্রায় অর্ধেকে নেমে এসেছে বিমান চলাচল।
[৬] মফিদুর রহমান আরো বলেন, প্রতিদিন যে পরিমান যাত্রী আসতো তাও কমেছে।
[৭] সন্ধ্যায় বেবিচক কার্যালয়ে করোনা নিয়ে সংবাদ সম্মেলনে রাজস্ব নিয়ে প্রশ্নের উত্তরে এসব কথা বলেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়