শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ছুটি পেয়ে শিক্ষার্থীদের উল্লাস, জয় করোনা, জয়…

সিরাজুল ইসলাম: [২] ভারতের দিল্লির আইআইটির শিক্ষার্থীরা এমন উল্লাস প্রকাশ করেন। বৃহস্পতিবার রাত ৮টায় কারাকোরাম হোস্টেলের উল্লাসের ভিডিও ধারণ করা হয়। দুইদিনে এটি ভাইরাল হয়ে যায়। এনডিটিভি

[৩] আইআইটির কর্মকর্তা ভি রামগোপাল রাও টুইট করে জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে আইআইটি সিদ্ধান্ত নিয়েছে ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস, পরীক্ষা ও ক্যাম্পাসে জনসমাবেশ বন্ধ রাখা হবে। অনুগ্রহ করে বার্তাটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিন।

[৪] দিল্লি সরকার করোনাভাইরাস সংক্রমণকে ‘অতিমারী’ ঘোষণা করে ওইদিনই। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংক্রমণ ঠেকাতে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। একই সঙ্গে সিনেমা হলের মতো বিনোদন হলগুলোও বন্ধ রাখা হয়েছে।

[৫] শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে করোনাভাইরাস সংক্রমণের শতাধিক। মৃত্যু হয়েছে তিনজনের।

[৬] করোনাভাইরাসে বিশ্বে মারা গেছে ৫ হাজার ৮৪২। সংক্রমিত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।

[৭] গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাস উৎপত্তি হয়। ১৫৭টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের পর সব চেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে।

https://twitter.com/raksha_ag297/status/1238169752142397442

 

  • সর্বশেষ