শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস মেলেনি

সিরাজুল ইসলাম: [২] হোয়াইট হাউসের চিকিৎসক সিন কনলি বলেন, শনিবার সন্ধ্যায় তিনি এই পরীক্ষার রিপোর্ট পেয়েছেন। বিবিসি, সিএনএন
[৩] ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ফ্যাবিও ওয়ানগারটেন মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় তার রিসোর্টে দেখা করেন। ফ্যাবিও এ ভাইরাস সংক্রমিত।

[৪] করোনাভাইরাসকে তখন পাত্তা দেননি ট্রাম্প। বলেন, তার কিছুই হবে না। তার পক্ষে হোয়াইট হাউসও বলে, যেহুতু ট্রাম্প ওই ব্যক্তির সংস্পর্শে যাননি, তার কিছুই হবে না। তবে হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট তাকে পরীক্ষা করেছে কি না, তা নিশ্চিত করা যায়নি। অবশেষে শুক্রবার তার পরীক্ষা করা হয়।

[৫] ওই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও ডিনারের পরও ৭৩ বছর বয়সী ট্রাম্পের শরীরে ভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। তিনি স্বেচ্ছা অবরুদ্ধও হননি। পরে হোয়াইট হাউসে কনফারেন্সে ট্রাম্প পরীক্ষার কথা জানান।

[৬] করোনাভাইস সংক্রমিত কোন ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তির ১৪দিন অবরুদ্ধ থাকা উচিত বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা। দেশটিতে দুই হাজার ৭০০ মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছে ৫৪ জন।

[৭] এ ভাইরাস ছড়িয়ে পড়ায় শুক্রবার ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পরিস্থিতি সামাল দিতে বরাদ্দ করেছেন ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়