শিরোনাম
◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সকলের অংশগ্রহণমূলক চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে : ইসি

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতামূলক আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনে সহিংসতা বা নাশকতার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করতে করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
এসময় তিনি প্রার্থীর এজেন্টদের নির্বাচনী দায়িত্ব পালনে পূর্ণনিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা মতবিনিময় সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্য এই নির্দেশ দেন তিনি।
নুরুল হুদা বলেন, নির্বাচনে সহিংসতা বা নাশকতার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করতে করা হবে। কোনো প্রভাব বা প্রলোভনে প্রলুব্ধ না হয়ে স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। নির্বাচনে ভোট দিয়ে বেশিরভাগ ভোটারই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইভিএমে কোনও বিচ্যুতি, কোনও ত্রুটি নেই। দ্রুত সময়ে বেসরকারি ফলাফল দেওয়া যায়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে সিএমপি কমিশনার মাহবুর রহমান, ডিআইজি ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ সিনিয়র সেনা, নৌ, বিমানবাহিনীরসহ জেলার সিনিয়র কর্মকর্তারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়