শিরোনাম
◈ ঋণ-কর-জ্বালানি সংকটে পোশাক খাত, প্রধানমন্ত্রীর কাছে সহায়তা দাবি উদ্যোক্তাদের ◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ টোল প্লাজা হইতে মাধবপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার খাঁটিয়াতা ( সরাইল বিশ্বরোড) হইতে কালামুড়া ব্রীজ পর্যন্ত ৪২ কিলোমিটার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার অংশ। মহাসড়কের এ অংশে দুর্ঘটনা রোধে ও নিরাপত্তা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

[৩] বিশেষ করে মহাসড়কে একের পর দুর্ঘটনা রোধে গাড়ির গতিরোধ, অবৈধ তিনচাকার গাড়ি বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন অপরাধ রোধে প্রতিনিয়ই চলছে তাদের অভিযান। ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন, চালক ও জননিরাপত্তার স্বার্থে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কে স্পিড গান (গতি নির্নয় মেশিন), মাদক সনাক্তকরণের জন্য অ্যালকোহল ডিটেক্টর এবং যানবাহনের রেজিস্ট্রেশন যাচাইয়ের জন্য (আরএফআইডি) মেশিন ব্যবহার অব্যাহত রেখেছেন।

[৪] হাইওয়ের থানার তথ্য মোতাবেক চলতি বছরের আড়াই মাসে মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা ১৬, মামলার সংখ্যা ৮, নিহত ১৯ এসব দূর্ঘটনায় মর্ধ্যে আহত আছেন ১৬ জনের মত। মহাসড়কে চলাচল কারী গাড়িতে যাএী বেশে মাদক ব্যবসায়ীদের কাছ অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল, গাঁজা উদ্ধার করা হয়।থানায় মাদক মামলা বেশ কয়েকটি।

[৫] সম্প্রতি মহাসড়কে জেলার বিজয়নগরের রামপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনায় বাস চালক মাসুদ রানা মাসুদ (৩৫) কে ঢাকা ডেমরা থেকে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। বিশ্বরোড খাঁটিহাতা থানার উপ-পরিদর্শক প্রেমধন মজুমদার বলেন, আমাদের ওসি মাইনুল ইসলাম মহোদয়ের নির্দেশে মহাসড়কে দূর্ঘটনারোধে আমাদের অভিযান প্রতিনিয়ই চলছে। অবৈধ গাড়ি ধরছি, মামলা দিচ্ছি। গতি নির্ধারণ মেশিনের মার্ধ্যমে গাড়ির গতি নির্ধারণ অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়