শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] বরিশালে মাদকসহ ১০ জন আটক

[২] খোকন আহমেদ, বরিশাল প্রতিনিধি: শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার রাকুদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি গাঁজা গাছসহ, প্রায় আড়াইকেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ আল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে।

[৩] এদিকে একই উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ইউসুফ আলীকে (৩০) আটক করে পুলিশ। তিনি ওই এলাকার মুজাহারের ছেলে।

[৪] বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৫] বরিশাল নগরের রুপাতলীস্থ লালদীঘির পাড় ও পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ সাতজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

[৬] এরমধ্যে লালদীঘির পাড় এলাকা থেকে মাদক কারবারি কাশেমসহ চারজনকে এক কেজি গাঁজাসহ এবং পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে সাইফুলসহ তিনজনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

[৭] আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ। সম্পাদনা: আরিফ হোসেন

[৮] এর আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের মোল্লারহাটে অভিযান চালিয়ে ৪৬০ গ্রাম গাঁজাসহ রুস্তম শিকদারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

[৯] আটক রুস্তম শিকদার বাকেরগঞ্জের টেংরাখালী গ্রামের জবেদ শিকদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সম্পাদনা: আরিফ হোসেন

  • সর্বশেষ