শিরোনাম
◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি ◈ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ◈ মক্কা চুক্তিতে এই মুহূর্তে কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানাল পাকিস্তান ◈ পে-স্কেলের গেজেট যে কোনো সময়, কার বেতন কত হলো? ◈ সায়মা ওয়াজেদ পুতুল যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন  ◈ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস: কালীগঞ্জে একই পরিবারের ১৩ সদস্য হোম কোয়ারেন্টাইনে

ফিরোজ আহম্মেদ কালীগঞ্জ প্রতিনিধিঃ (২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা দাসপাড়ায় একই পরিবারের ১৩ সদস্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে ১৪দিন বাড়িতে একা একা বাস করার নির্দেশনা দিয়েছে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ।

(৩) জানা গেছে, কিছুদিন আগে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে আমেরিকা প্রবাসী ভাইয়ের মেয়ে। সে মাত্র একদিন ওই বাড়িতে অবস্থান করে খুলনায় ফিরে গেছে। এরপর ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই বাড়ির ১৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন।
(৪) হোম কোয়ারেন্টাইনে থাকা সদস্যরা হলেন, রানু বিশ্বাস , গোবিন্দ বিশ্বাস ও মিতা বিশ্বাস দম্পতিসহ দুই ছেলে, নন্দ বিশ্বাস ও অঞ্জলী বিশ্বাস দম্পতির এক ছেলে ও এক মেয়ে এবং আনন্দ বিশ্বাস ও বিনা বিশ্বাস দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
কোয়ারেন্টাইনে থাকা ফয়লা গ্রামের গোবিন্দ বিশ্বাসের স্ত্রী মিতা বিশ্বাস জানান, আমেরিকা থেকে আমাদের ভাইজি বাড়িতে বেড়াতে আসে। একদিন থেকে সে চলে যায়। এরপর বাড়িতে কিছু ডাক্তার এসে আমাদের ১৪দিন বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেন। তিনি আরো জানান, সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বাড়ি থেকে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেন। আমরা সুস্থ আছি।

(৫) ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, কালীগঞ্জ উপজেলার ফয়লা দাসপাড়ার ওই বাড়িতে আমেরিকা থেকে এক প্রবাসী বেড়াতে আসে। আমরা বিষয়টি জানার পর ওই বাড়ির ১৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছি।

  • সর্বশেষ