শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা: এবার পেছাল ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন

ইত্তেফাক : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার ইংল্যান্ডের স্থানীয় ও মেয়র নির্বাচন পেছানো হচ্ছে। আগামী এক বছরের জন্য এই নির্বাচন স্থগিত করা হবে।

[৩] দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, করোনাভাইরাসের কারণে মে'র স্থানীয় ও মেয়র নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হবে।

[৪] এর আগে বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন জানান, ভাইরাসের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত নির্বাচন পেছানো উচিৎ। এরপর দেশটির সরকারের পক্ষ থেকে আজ এই ঘোষণা এলো।

[৫]এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৭শ' ৯৮ জন। দেশটির নির্বাচনী ওয়াচডগ বলেছে, আগামী ৭ মে ভোট প্রদানের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে।

[৬] প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ১৩৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছে ৫ হাজারের বেশি জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়