শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় দর্শকশূন্য মাঠে পিএসএল, বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বব্যাপি করোনাভাইরাস আতঙ্কে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচিতে অনুষ্ঠিত ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তারা। সেই সঙ্গে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে নিষেধ করে দেয়া হয়েছে।

[৩] পিসিবির এমন সিদ্ধান্তের ফলে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরও। আগামী মাসে এই করাচিতেই একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।

[৪] করোনাভাইরাসের বিস্তারের কারণে আগে থেকেই বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর ছিল দোলাচলে। এবার পিসিবি সিদ্ধান্ত সফরটি নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

[৫] করোনাভাইরাসের কারণে করাচির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে। ৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা টেস্ট ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়