শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]জবি শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় আটক ফল ব্যবসায়ী রিমান্ড শেষে কারাগারে

অপূর্ব চৌধুরী,জবি প্রতিনিধি : [২]জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত ফলব্যবসায়ী আনোয়ারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত ।বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত আনোয়ার ওরফে আনারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৩]এর পূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই শাহাদাত হোসেন আসামীকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৪]রিমান্ডের দ্বিতীয় দিনে আনোয়ার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। ফলে তদন্তকারী কর্মকর্তা আসামীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। কিন্তু আদালতে গিয়ে আনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৫]গত ৬ মার্চ পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করে কোতোয়ালি থানার ২১ নম্বর আহসান উল্লাহ রোডের মৃত সালাহউদ্দিনের ছেলে আনোয়ার। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সেদিন দুপুরে সূত্রাপুর থানায় মামলা করার পর ৮ই মার্চ (রবিবার) আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনায় এখনো অপর আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়