শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ

সুজন কৈরী : [২] পুরান ঢাকার মিটফোর্ডের সুরেস্বরী মার্কেটে অভিযান চালিয়ে আটটি গোডাউন থেকে প্রায় পাঁচ কোটি টাকার নকল ওষুধ ও নিম্নমানের মাস্ক জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগীতায় বুধবার রাত থেকে শুরু হওয়া র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে মধ্যরাত পর্যন্ত। অভিযানকালে বাবু (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে।

[৪] অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, গোডাউনগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে মানহীন, নকল, নিম্নমানের ও আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা হয়েছিল। রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে এ ওষুধগুলো সরবরাহ করা হতো। তাই এগুলো জব্দ করে গোডাউন মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।

[৫] তিনি আরও বলেন, এসব ওষুধ সেবন মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় জব্দ করা হয়েছে। অভিযানে কিছু নিম্নমানের মাস্কও পাওয়া গেছে। তবে অভিযানে আসার আগেই এখানে কর্মরত ৮ জন পালিয়ে যায়।

[৬] এদিকে মঙ্গলবার একই মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ও নকল ওষুধের কারনে দুইটি গোডাউন সিলগালা করেছিলেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে গোডাউনে গিয়ে দেখা গেছে সিলগালা গোডাউনের তালা ভেঙে মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। এই ঘটনায় বাবুল নামের এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়