শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় স্থগিত মুজিববর্ষের এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা ভাইরাসের আক্রমণের ফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বেশ কয়েকটি কর্মসূচি স্থগিত করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করা হয়েছে। বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে এ আর রহমানের কনসার্টও স্থগিত করা হয়েছে।

[৩] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ মুজিববর্ষ ঘোষণা করে সরকার। আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এশিয়া এবং বিশ্ব একাদশের ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৮ই মার্চ একটি অনুষ্ঠানও আয়োজন করা ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রবিবার প্রাণঘাতী করোনাভাইরাস ছোবল দেয় বাংলাদেশেও। দেশের ক্রীড়াঙ্গনেও যার প্রভাব পড়েছে।

[৪] মুজিববর্ষ উপলক্ষ ১৭, ২৫ এবং ২৬ মার্চের অনুষ্ঠান স্থগিত নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'দেশ এবং দেশবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা তাই কয়েকটি অনুষ্ঠান বাতিল করছি। পরবর্তী ঘোষণা দিলে সে সকল অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে বাকি সকল কর্মসূচি যথারীতি আয়োজন করা হবে।'

  • সর্বশেষ