শিরোনাম
◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানকে করোনাভাইরাস শনাক্তের ৫০ হাজার কিট দিলো রাশিয়া

ইয়াসিন আরাফাত : [২] রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মঙ্গলবার বলেন, দেশটির সরকার মরণঘাতী করোনাভাইরাস সনাক্ত করতে তেহরানের দূতাবাসকে ৫০ হাজার কিট দিয়েছে। খুব শিগগিরই এসব কিট ইরানের স্বাস্থ্যকর্মীদের কাছে সরবরাহ করা হবে।আলজাজিরা, পার্সটুডে

[৩] রাষ্ট্রদূত জালালি করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে স্বাস্থ্যখাতে সম্পর্ক আরো জোরদার করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ আছে বলেও উল্লেখ করেন তিনি।

[৪] জালালি আরো বলেন, করোনাভাইরাস মোকাবেলায় এবং এর বিস্তার নিয়ন্ত্রণে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তবে তিনি বলেন, এ ভাইরাসের মহামারি নির্মূল করার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

[৫] বিশ্বব্যাপী প্রবল হয়ে উঠা করোনা মহামারি মোকাবেলায় তেহরান-মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইরানের রাষ্ট্রদূত এ মহামারিকে আন্তর্জাতিক হুমকি হিসেবে আখ্যায়িত করেন।

[৬] ইসলামি প্রজাতন্ত্র ইরানও নিজস্ব প্রযুক্তিতে করোনাভাইরাস সনাক্তকরণ কিট তৈরি করছে। এসব কিট চলতি মাসের ২০ তারিখে বাজারে আসার কথা রয়েছে।

  • সর্বশেষ