শিরোনাম
◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ নারী আমার জীবন বদলে দিয়েছে, শচীন টেন্ডুলকারের অকপট স্বীকারোক্তি

এল আর বাদল : [২] কথাটি রোববার আন্তর্জাতিক নারী দিবসে বলেছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। তার জীবন বদলে দিয়েছেন যে নারীরা তাদের কথা এক ভিডিয়ো বার্তায় বলেছেন শচীন। ছোটবেলা থেকে সেই নারীরা কীভাবে তার জীবন বদলে দিয়েছেন সেটাই জানান মাস্টার ব্লাস্টার।

[৩] সেই পাঁচজন নারী কারা? মা, কাকীমা, স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়ির কথা বললেন শচীন। তার সাফল্যের পিছনে এই পাঁচ নারীর অসামান্য অবদান রয়েছে বলে জানিয়েছেন টেন্ডুলকার। মায়ের পর কাকীমাকেই তার আরেক মা বলে ব্যাখ্যা করেছেন তিনি।

[৪] মা রজনী টেন্ডুলকারের পর কাকীমা মঙ্গলা টেন্ডুলকার তাকে সন্তানের মতোই আগলে রেখেছিলেন। স্কুলে পড়ার সময় শচীন বছর চারেক তার কাকীমার বাড়িতে থেকেছেন। সেই সময় বাড়ি থেকে অনেকটা দূরে শচীন ক্রিকেট প্র্যাকটিস করতে যেতেন। আর প্র্যাকটিস শেষে তখন কাকীমার বাড়িতে চলে যেতেন।

[৫] স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারার অবদানের কথাও বললেন শচীন। আর বললেন শ্বাশুড়ির কথা। তিনি বললেন, তার সবরকম সিদ্ধান্তে সব সময় সমর্থন জানিয়েছেন অঞ্জলির মা-বাবা।-জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়