শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মারাত্মক নয়, ছোঁয়াচে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

যুগান্তর রিপোর্ট : [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকায় ৫০০ বেড প্রস্তুত করেছি। এ ছাড়া জেলা পর্যায়ে ১০০ বেড এবং উপজেলা পর্যায়ে ৫০ বেড বা ২০ বেড প্রস্তুত করা হয়েছে।

[৩] করোনাভাইরাস নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

[৪] জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনুরোধ করব ক্রিকেট ম্যাচে যেন সমাগম না হয়। আমরা বুঝতেই পারছিলাম এটা হবে।

[৫] করোনা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাহিদ মালেক স্বপন বলেন, করমর্দনের এখন দরকার নেই। পাবলিক গেদারিং পরিত্যাগ করা উচিত। এ সময় তিনি বিদেশ থেকে প্রবাসীদের দেশে না ফেরারও আহ্বান জানান।

[৬] রোগের উপসর্গের কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনার উপসর্গ হচ্ছে জ্বর হয়, সর্দি হয়, কাশি হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। হাত বারে বারে পরিষ্কার করলে সংক্রামক কম হবে। হাত নাক-মুখে দেয়া বন্ধ করতে হবে। তবে এটা ছোঁয়াচে।

[৭] সারা বিশ্বে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ১০২টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে গেছে। ১ লাখ পাঁচ হাজার লোক আক্রান্ত হয়েছে। সাড়ে তিন হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। সব মিনিস্ট্রি মিলে কাজ করতে হবে। সবাই সাহায্য করলে মোকাবেলা করতে সহজ হবে। বিশ্বব্যাংক ও বিশ্বস্বাস্থ্য সংস্থা এখানে উপস্থিত রয়েছে। বাংলাদেশের জন্য তারা ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

[৮] এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্ক্রিনিং করেছি ৫ লাখ লোকের। প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যাপক তৎপর রয়েছেন। তিনি মুজিব বর্ষের বিভিন্ন প্রোগ্রাম সীমিত করেছেন।

[৯] শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কি-না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখন স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে। পরবর্তী সময়ে এ সব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে। স্কুলে কোনো সমস্যা নেই। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যান্ড স্যানেটাইস ব্যবহার করার ব্যবস্থা করা হোক। এ সময় তিনি বিয়ে বা ধর্মীয় অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান জানান।

[১০] বিভিন্ন দেশে করোনাভাইরাস আক্রান্তদের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরান বা কোরিয়ার মতো পরিস্থিতি যেন আমাদের না হয়, সেই বিষয়টি আমরা এড়িয়ে যেতে চাই। আমরা আশা করছি সার্বিক অবস্থা ভালো থাকবে। আমাদের চিকিৎসা সরঞ্জমাদি প্রস্তুত রেখেছি। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে।

[১১] স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাদের সিনডম নেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়নি। তাদের বলা হয়েছে আপনারা সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। আর যাদের সিনডম আছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

  • সর্বশেষ