শিরোনাম
◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার ◈ মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ, অর্থনীতিতে কী প্রভাব পড়বে? ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কবে কোথায় আঘাত হানতে পারে যা জানাগেল ◈ ধানের শীষে নির্বাচন করতে সালাহউদ্দিনের বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ: রাশেদ খাঁন ◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝালকাঠিতে সরকারি ২০ টন বই বেচতে গিয়ে শিক্ষা কর্মকর্তা আটক

ঝালকাঠি প্রতিনিধি: [২] সোমবার সকালে জেলার রাজাপুরে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির সরকারি নতুন ও পুরাতন ২০ টন বই বিক্রির সময় জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বইসহ একটি ট্রাকও জব্দ করা হয়। উপজেলা সদরের রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বইগুলো ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্তকর্তা সোহাগ হাওলাদার ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি জব্দ করেন।

[৩] ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন ও পুরাতন প্রায় ২০ টন বই ১৩ টাকা ৭৫ পয়সা কেজি দরে সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার।

[৪] অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা বাসার তালুকদার দাবি করেন, নতুন বই রাখার স্থান ছিলো না। তাই ২০১৮ সালের পুরাতন বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে থাকায় কিছু নতুন বই মিশে যাচ্ছিলো।

[৫] উপজেলা নির্বাহি কর্তকর্তা সোহাগ হাওলাদার জানান, নিয়ম অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরাতন বই বিক্রির অনুমতি থাকলেও ২০১৯ সালের বই বিক্রির কোন অনুমতি নেই। শিক্ষা কর্মকর্তা গোপনে নতুন এসব বইও বিক্রি করেছেন।

[৬] তিনি বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া ঘটনাটি দুদককে জানানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমে

  • সর্বশেষ