শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা সীমান্তে ভারতীয়দের হামলায় এক বাংলাদেশী নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকায় আনোয়ার হোসেন আনু নামের এক ব্যবসায়ীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এঘটনা ঘটে।

[৩] স্থানীয় ও বিজিবি সুত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের নিশ্চিন্তপুর সংলগ্ন হানকিজলা এলাকায় বাংলাদেশী দোকানী আনোয়ার হোসেন তার চা দোকানে বিভিন্ন সময় বাকীতে দেওয়া টাকা ভারতীয় ফারুক, কামরুল এর কাছে ফেরত চাওয়া নিয়ে বিরোধ হয়।

[৪] এরই জের ধরে শনিবার দুপুর প্রায় আড়াইটায় পাওনা টাকা ফেরতের কথা বলে আনোয়ারকে ডেকে আন্তর্জাতিক সীমানা পিলার নং ২০৭৮ এর কাছে ভারতীয় অংশে বেদড়ক প্রহার করে। এতে বিকেল পৌনে ৩ টায় তার মৃত্যু হয়। ঘটনার পর সীমান্তের ভারতীয় অংশে লাশ ফেলে ঘাতকরা পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে বিএসএফ সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসে।

[৫] স্থানীয় সুত্র জানায়, ভারতের যে অংশে লাশটি পড়ে আছে সেস্থানটির নাম ইউএনসিনগর। বিজিবি সুলতানপুর ক্যাম্পের ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ভারতীয় সীমান্তের কমপক্ষে ১০/১২ গজ ভিতরে পড়ে আছে।

[৬] কুমিল্লা সীমান্তের পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল বলেন, লাশ ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো বলেন,ময়নাতদন্তের পর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়