শিরোনাম
◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট নিরাপত্তা জোরদার, সীমানা অতিক্রম করলেই বাজবে অ্যালার্ম ◈ চট্টগ্রামে বন্যার পানিতে নতুন আতংক সাপ, কামড়ের শিকার ১১৮ জন!

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাট আবার জেগে উঠেছে, বললেন বস্ত্র ও পাটমন্ত্রী

তিমির চক্রবর্ত্তী : [২] শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন। যার বড় প্রমাণ চলতি অর্থ বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন। কালের কন্ঠ, যুগান্তর, সারাবাংলা

[৩] বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রতিবছর ৬ মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে পাট পণ্যের বিস্তার ঘটেছে। অনেকে আগে বলত পাট মরে গেছে, কিন্তু এখন থেকে মনে করতে হবে পাঠ জেগে উঠেছে। কারণ চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে পাট ও পাটজাত পণ্যে ৬শ ১৬ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি আয় করেছি আমরা। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮২ শতাংশ বেশি।’

[৪] মন্ত্রী আরও বলেন, ‘প্লাস্টিকজাত পণ্যের অতি ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি বেড়েছে। পরিবেশ রক্ষায় পাটের তৈরি বহুমুখী পাটপণ্য উৎপাদন করছে বাংলাদেশ। আমরা ইতোমধ্যে ২৮২টি বহুমুখী পণ্য উৎপাদন করছি। যা অনেকেই জানেন না। তাদের কাছে অনুরোধ আপনারা পাট মেলায় যাবেন এবং পাট সম্পর্কে জানবেন। সেখানে গেলে কোনো না কোনো পণ্য আপনাদের পছন্দ হবেই, এ বিশ্বাস আমাদের আছে।’

[৫] এছাড়া সকাল ১১ টায় ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ বর্ণিল আয়োজনে পাট অধিদপ্তর শোভাযাত্রা বের করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, পাট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

[৬] অনুষ্ঠান শেষে চারদিনব্যাপী পাট মেলার উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এর আগে বস্ত্র ও পাট খাতে বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়