শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আতঙ্কে ব্রাসেলস সফর বাতিল করলেন মোদী

সাইফুর রহমান : [২] বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ভারত-ইইউর এক বৈঠকে অংশ নেয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

[৩] ভারত-ইইউর যৌথ সিদ্ধান্তেই এই বৈঠক বাতিল করা হয়েছে জানিয়ে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এমুহূর্তে বিদেশ সফরে না যাওয়াই সমীচীন মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৪] পরবর্তীতে পরিস্থিতি বুঝে আলোচনার মাধ্যমে নতুন করে বৈঠকের সময় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

[৫] বিশ্বজুড়ে কোভিড-১৯ সঙ্কটের কারণে বেলজিয়ামের পার্লামেন্ট ব্রাসেলসের অফিস আদালতের পাশাপাশি বাইরেও জমায়েত নিষিদ্ধ করেছে। এছাড়া সাধারণ মানুষকে যতটা সম্ভব বাসা-বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়ে ২৩ মার্চ পর্যন্ত ইইউ সদর দপ্তরের সব বৈঠকও বাতিল করে পার্লামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়