শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহিংসতা না কমলে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়বে না, বলেছেন ন্যাটো প্রধান

ইমরুল শাহেদ : [২] দেশটিতে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠার পর ন্যাটো প্রধান মহসচিব জেনস স্টলটেনবার্গ এ কথা বলেছেন। বার্তা সংস্থা ফ্রান্স ২৪ জানিয়েছে, শান্তিচুক্তি স্বাক্ষরের পর তালেবানরা ২৪ ঘণ্টার মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ১৫টিতে ৩০টি হামলা চালিয়েছে। ইয়ন, ফ্রান্স ২৪, এএফপি

[৩] এই প্রেক্ষিতেই ন্যাটো প্রধান বলেছেন আফগানিস্তান থেকে পশ্চিমা সেনারা তখনই যাবে, যখন তালেবানরা তাদের প্রতিশ্রুতি অনুসারে রক্তপাত বন্ধ করবে।

[৪] গত সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের পরই তালেবানরা আফগান বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এতে সন্দেহ দেখা দিয়েছে, আগামী ১০ মার্চ কাবুলের সঙ্গে তালেবানদের যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, তা আদৌ হবে কিনা।

[৫] তিনি বার্তা সংস্থা ফ্রান্স ২৪-কে বলেছেন, শান্তির জন্য সামনে রয়েছে দীর্ঘ ও বন্ধুর পথ। তিনি তালেবানদের হুশিয়ার করে দিয়ে বলেছেন, তারা যদি চুক্তির প্রতি অনুগত না থাকে তাহলে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়বে না।

[৬] জাগরেবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে স্টলটেনবার্গ বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল এবং তালেবানদেরকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আমরা সহিংসতার শেষ দেখতে চাই।’

[৭] তিনি বলেন, ‘তালেবানরা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।’ আফগানিস্তানে ন্যাটোর ১৬ হাজার প্রশিক্ষণ ও সাপোর্ট মিশন রয়েছে।

[৮] আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধে ইতি টানতে এই চুক্তি করেছেন এবং আগামী ১৪ মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ