শিরোনাম
◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় সর্বশেষ আসামির প্রাণভিক্ষার আবেদন খারিজ, মার্চেই ফাঁসি কার্যকরের বিষয়ে আশাবাদী নির্ভয়ার বাবা

মশিউর অর্ণব: [২] ৩ মার্চ ফাঁসি কার্যকরের ঠিক একদিন আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি পবন গুপ্ত। বুধবার প্রাণভিক্ষার সেই আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এনডিটিভি, ইন্ডিয়া টুডে

[৩] ইতোমধ্যেই এই মামলায় অভিযুক্ত অপর তিন আসামি অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি।

[৪] এই নিয়ে মোট তিনবার আইনি জটিলতায় পিছিয়েছে নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত চার আসামির ফাঁসি।

[৫] সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি ওই চার জনের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ৩ মার্চকে চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারিত করেছিল দিল্লির আদালত।

[৬] চলতি মাসে ফাঁসি কার্যকরের বিষয়ে আশাবাদ প্রকাশ করে নির্ভয়ার বাবা বলেন, এখন পবন গুপ্তের হাতে আর মাত্র একটি অপশনই রয়েছে। সেটি হলো প্রাণভিক্ষার আবেদন নাকচকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়া, যেমনটা অন্যান্যরা করেছে।

[৭] কয়েকবছরের অপেক্ষা ও দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায়বিচার পাবার ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

  • সর্বশেষ