শিরোনাম
◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সিরিয়ার আরও একটি জঙ্গিবিমান ভূপাতিত করল তুরস্ক

বাংলাদেশ প্রতিদিন : [২]সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক। যখন সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তখন সেখানে তুরস্ক কয়েকটি বিমান ভূপাতিত করল। ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে তুর্কি সরকার।

[৩]মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক এফ-১৬ জঙ্গিবিমানের সাহায্যে সিরিয়ায় একটি এল-৩৯ টাইপের বিমান ভূপাতিত করেছে। বিমানটি ইদলিবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা-ও খবরটি নিশ্চিত করেছে। এর আগে গত রবিবার তুরস্ক সিরিয়ার দুটি জঙ্গিবিমান ভূপাতিত করে।

[৪]ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্ক এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে সিরিয়ার বিমানটি ভূপাতিত করে। বিমানটি পড়েছে সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকায়। তবে বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি।
এদিকে, সিরিয়ার সেনারা সারাকেব শহরের আশপাশের কয়েকটি ছোট শহর ও গ্রাম থেকে তুর্কি সমর্থিত সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করেছে।

  • সর্বশেষ