শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ফেব্রুয়ারি মাসে বিজিবি’র অভিযানে ৯কোটি ৪৫লাখ টাকার ইয়াবা,চোরাই পণ্য উদ্ধার, আটক১৪

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফেব্রুয়ারী মাসে বিজিবির অভিযানে ৯কোটি ৪৫লাখ১২হাজার ৪শ’৫৫টাকার ইয়াবা,মাদকদ্রব ও চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।এ সব জব্দের ঘটনায় ১৪জন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

[৩] টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান,ফেব্রুয়ারি মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে৩লাখ১৪হাজার৬৭৭পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই সব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯কোটি ৪৪ লাখ ৩হাজার ১শ’ টাকা বলে জানায়।

[৪] এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১লাখ ৯হাজার ৩৫৫ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।এসব জব্দের ঘটনায় ১জনকে আটক করা হয়। একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান,তবে সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ