শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির মসনদ হারিয়ে বিজেপি আগুনের পথ বেছে নিয়েছে

 

রবিউল আলম : শান্তির বিকল্প আজও আবিষ্কার হয়নি। অশান্তি ক্ষণিকের জন্য ক্ষমতায় আনতে পারে, তবে স্থায়িত্ব হয় না। দিল্লির মসনদ হারিয়ে বিজেপি আগুনের পথ বেছে নিয়েছে। খালেদা জিয়াও ক্ষমতা হারিয়ে আগুনের পথ বেছে নিয়েছিলো, পরিণতি এখন সবার সামনে। শেখ হাসিনার অহিংস রাজনীতি, মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে বাংলাদেশ আজ স্থায়ী উন্নয়ন ও শান্তির বার্তা নিয়ে বিশ্ব দরবারে, মোদীজি কিছু বুঝলেন। ধর্মে রাজনীতি মানুষকে ঐক্যে আনতে পারে না। ধম, বণর্, জাতি-গোষ্ঠীর ঐক্য ছাড়া একটি দেশ হতে পারে না। মোদী কী হিন্দুদের নেতা হতে চান, তা কিন্তু হয়েই আছেন। তাতে ভারতে নেতা হতে পারবেন না।

ভারত বিশ্বের একমাত্র দেশ, জাতি গোষ্ঠী বিচার করে না এবং একক কোনো জাতি বসবাসও করে না। ভোট আসলে বন্ধু হয়। ভোট হয়ে গেলে সবার দায়িত্ব নিতে হয়। আপনি ভারত বর্শের প্রধানমন্ত্রী। জাতির বিচারে একটি ধর্মে আবদ্ধ হবেন না। আমি জানি আপনি আমার লেখা পড়বেন না। পড়তে পারবেনও না। আপনাকে জ্ঞানদানের জন্যও লেখছি না। নিজের মনের আত্মতৃপ্তির জন্য। ভারতকে এখনো ভালোবাসি, ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। চোখের সামনে ভারতের ধ্বংস চাইতে ও দেখতে পারবো না বলে। ভারত আমার স্বাধীনতার প্রতীক হওয়াতে। ভারত বিশ্বমানবতার প্রতীক, কাশ্মির, গুজরাট, দিল্লিতে আগুন দিতে নিয়ন্ত্রণ করা যাবে না। ভারত নিয়ন্ত্রণ করতে মানবিক হতে হবে। না হয় খালেদা জিয়ার মতো, বিশ্ব স্বৈরশাসকদের মতো আপনাকেও একদিন পরিণতি ভোগ করতে হবে। আমি কষ্ট পাবো, আপনাকে ভালো লাগে বলে। লেখক : রাজনীতিবিদ

  • সর্বশেষ