শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিরঝিলে হাফ ম্যারাথনের তৃতীয় আসর

নিউজ ডেস্ক :[২] অনুষ্ঠিত হলো 'ঢাকা হাফ ম্যারাথন ২০২০'। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো এবারের আসর। সকাল ৬টায় দুটি ক্যাটাগরিতে শুরু হয় এবারের ম্যারাথন। ডিবিসি

[৩] এবারের হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহনকারীরা দৌড়ান ২১ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পথ। এরপর অনুষ্ঠিত হয় রান ইভেন্ট। যার দৈর্ঘ্য ছিলো সাড়ে ৭ কিলোমিটার।

[৪] পূর্ব প্রস্তুতি ও পরিকল্পনা অনুসারে হাতিরঝিলে পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে ভোর ছয়টায় ম্যারাথন শুরু হয়। এই প্রতিযোগিতাটি হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথন, এই দুই বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। হাফ ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা পুরো হাতিরঝিল তিনবার প্রদক্ষিণ করেছেন। এবারের ম্যারাথনে অংশ নেন ৪৫ জন আন্তর্জাতিক রানার। বাংলাদেশ ছাড়াও ১৮টি দেশের অ্যাথলিট অংশ নেয় এখানে।

[৫] গতবারের তুলনায় এবার বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। মোট দুই হাজার রানার অংশ নেয় আসরে। যেখানে নারী অ্যাথলিটের সংখ্যা ৩১৮ জন। এ আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিরঝিলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রতিযোগী ছাড়াও এই প্রতিযোগীতা উপভোগ করতে জড়ো হন হাজারও দর্শক। গত দুই বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা হাফ ম্যারাথন। এবার অনুষ্ঠিত হলো তৃতীয় আসর। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়