শিরোনাম
◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক : [২] মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ফরিদুল আলম (৩৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বিদেশি দাতব্য সংস্থার হাসপাতালে ভর্তি করান। দেশ রূপান্তর

[৩] বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে।

[৪] আহত ফরিদুল কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে।

[৫] স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার জানান, ফরিদুল প্রতিবেশী অন্যদের সঙ্গে সীমান্তের পাহাড়ি জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যান। ঝাড়ু সংগ্রহ করে ফেরার পথে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গে থাকা অন্যরা অক্ষত থাকলেও ফরিদুল আলম মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন বলে উদ্ধারকারী লোকজনের বরাত দিয়ে তিনি জানান।

[৬] ‍সূত্র জানায়, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৯ ও ৪০নং সীমানা পিলারের মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

  • সর্বশেষ