শিরোনাম
◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন?

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে এক বছরে মৌসুমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ১৬ হাজার মানুষের মৃত্যু

সাইফুর রহমান : [২] যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ কমে আসার খবরের পাশাপাশি বিশাল সংখ্যক মৃত্যুর এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিহত ১৬ হাজার মানুষের মধ্যে ১০৫ জনই শিশু। হাওয়াই নিউজ নাউ, এনবিসি, ফার্স নিউজ

[৩] সিডিসির জরিপে দেখা যায়, গত এক মৌসুমে প্রায় দুই কোটি ৯০ লাখ মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে দুই লাখ ৮০ হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে শিশুদের পাশাপাশি উল্লেখযোগ্য হারে আক্রান্ত হয়েছেন কিশোর তরুণরাও।

[৪] প্রতিবেদনে বলা হয়, এই মৌসুমে দেশটির হাওয়াই, ওরেগন, ওহিও এবং ভার্জিন আইল্যান্ডসহ মোট ৪৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছিলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এসময় মূলত ৬ মাস বয়সী এবং বয়োবৃদ্ধরাই চরম ঝুঁকির মধ্যে ছিলেন।

[৫] এদিকে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ পুরোপুরি শেষ হওয়ার আগেই মার্কিন জনগণের মধ্যে দেখা দিয়েছে কোভিড-১৯ আতঙ্ক। দেশটির বিরোধী দলগুলো এবিষয়ে সরকারের অবহেলার অভিযোগ তুলে বলেন, এবিষয়ে ট্রাম্প প্রশাসনের সচেতনতামূলক কোনও কর্মসূচি চোখে পড়ছে না।

  • সর্বশেষ