শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো আজ মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল

নিজস্ব প্রতিবেদক : [২] দেশের নারী ক্রিকেট ইতিহাসে এখনো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়নি বাংলাদেশ। বিশ্বকাপের বড় মঞ্চে আজ অপরিচিত দল অজিদের বিরুদ্ধে খেলতে নামবে সালমাবাহিনীরা। ক্যানবেরায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

[৩] এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। কিন্তু লড়াই করেও ভারতকে হারাতে পারেনি লাল-সবুজ জার্সিরা।

[৪] যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন সালমা খাতুনের দল। তবে ভারতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাসে কিছুটা হলেও ফাটল ধরেছে বাংলার বাঘিনীদের। তবে অস্ট্রেলিয়া অপরিচিত দল হলেও এই ম্যাচ দিয়ে জয়ে ফিরবে বলে আশাবাদী টাইগ্রেসরা।

[৫] বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধি), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান শুকতরা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোসা. রিতু মনি ও সোবহানা মোসতারি।

[৬] অস্ট্রেলিয়া দল : মেগ ল্যানিং (অধিনায়ক), রেচেল হায়ানস, এরিন বার্নস, নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, অ্যালিসা হেলি, জেস জনাসেন, ডেলিসা কিম্মিন্স, সোফি মলিনক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, মলি স্ট্রানো, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিনা অয়্যারহ্যাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়