শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদন্ড

শেরপুর-১ তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আকরাম হোসেন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্স টিম ২২ পিচ ইয়াবাসহ দেড় বছরের কারাদন্ড প্রদান করেছেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্স টিম উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বাজার সংলগ্ন নিজ বাড়ী থেকে আকরাম হোসেনকে ২২ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে অভিযানিক দল। পরে ভ্রাম্যমান আদালতে স্বাক্ষ্য প্রমাণ শেষে তাকে দেড় বছরের কারাদন্ড প্রদান করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ও বিজিবি সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়