শিরোনাম
◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মীয় ভাব-গাম্ভীর্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ভস্ম-বুধবার পালিত

ভিকটর কে. রোজারিও: [২] পাপের প্রায়শ্চিত্ত হিসেবে গির্জায় গিয়ে কপালে ছাই মেখে দিনটিকে বিশেষ মর্যাদায় পালন করেছেন বাংলাদেশের খ্রিস্টানরা। মানুষ যে মাটি থেকে এসেছে এবং আবার মাটিতেই ফিরে যাবে সে কথা স্মরণ করে প্রতি বছর চল্লিশ দিনের উপবাসকাল বা প্রায়শ্চিত্তকালের শুরুতে এ দিনটি পালন করেন তারা।

[৩] দিবসটি উপলক্ষ্যে এক উপদেশ বাণীতে রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেছেন, তপস্যাকালে ত্যাগস্বীকার করে আমরা সংযম প্রকাশ করবো।

[৪] তিনি আরও বলেছেন, প্রায়শ্চিত্তকাল হলো ত্যাগস্বীকারের সময়। এই সময় আমরা স্মরণ করি, প্রভু যিশুখ্রিস্ট চল্লিশদিন মরুভূমিতে ছিলেন। তিনি সেখানে উপবাস করেছেন। প্রলোভন জয় করেছেন। আমরা যেন আমাদের জীবনের প্রলোভন ও পাপকে জয় করতে পারি।

[৫] পূর্ব রাতে চার ভাগের একভাগ খাবার খেয়ে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত উপোস থাকেন উপবাসকারীরা।

[৬] এ সময় প্রতি শুক্রবার যিশুর যাতনাময় ক্রুশীয় মৃত্যুর কথা স্মরণ করে বিশেষ প্রার্থনায় অংশ নেন খ্রিস্টানরা ।

[৭] চল্লিশ দিন প্রায়শ্চিত্তের পর যিশুখ্রিস্টের ক্রুশে মৃত্যুবরণের দিবস হিসেবে গুড ফ্রাইডে ও রবিবার পুনরুত্থান দিবস ইস্টার সানডে পালন করা হয়।

  • সর্বশেষ